নারায়ণগঞ্জের বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গণসংযোগ কর্মসূচি নারায়ণগঞ্জ (বন্দর) : অক্টোবর ১১, ২০২৫: অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা বৃদ্ধি করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের পক্ষ থেকে আজ নবীগঞ্জ, বন্দরে একটি বিশেষ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জনবহুল এলাকায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কদম রসুল কমিউনিটি সেন্টার সংলগ্ন টি. হোসেন রোড এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত ছিলেন এবং জনসাধারণকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিষয়ক ব্যবহারিক ধারণা দেন। উক্ত গণসংযোগ কর্মসূচিতে প্রধানত উপস্থিত ছিলেন মো: ওসমান গনি (উপসহকারী পরিচালক), নারায়ণগঞ্জ (জোন-২)। এছাড়াও বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সঞ্জয় খান তাঁর দল নিয়ে সচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দেন। কর্মসূচি চলাকালীন, উপসহকারী পরিচালক মো: ওসমান গনি সাধারণ মানুষের...
Developed by BDITHOST