সময় চক্র ডেস্ক: ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে জুলাই অভ্যুত্থানের অন্যতম মূল শক্তি ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-এর মধ্যেকার সম্পর্কে গভীর ফাটল দেখা দিয়েছে। সরকারের উপদেষ্টারা নাকি এখন 'নিরাপদ প্রস্থানের' (Safe Exit) পথ খুঁজছেন—NCP নেতাদের এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা তৈরি হয়েছে। 'বিশ্বাসঘাতকতা'র অভিযোগ: NCP-এর আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টা এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করছেন এবং তাঁরা জনগণের সেবার চেয়ে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। তিনি মন্তব্য করেন, "অনেক উপদেষ্টার ওপর বিশ্বাস রাখাটা মস্ত ভুল ছিল, আমরা তাঁদের দ্বারা প্রতারিত হয়েছি।" 'মৃত্যু একমাত্র পথ': অন্যদিকে, আরেক NCP নেতা সারজিস আলম আরও কঠোর অবস্থান নিয়ে বলেন, উপদেষ্টাদের জন্য 'নিরাপদ প্রস্থান'-এর একমাত্র পথ হলো 'মৃত্যু'।...
Developed by BDITHOST