সময় চক্র অনলাইন ডেস্ক, বন্দর (নারায়ণগঞ্জ): লারিজ ফ্যাশন লিমিটেডের এক নারী শ্রমিকের অকাল মৃত্যুকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের মদনপুরে ৩ নভেম্বর, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নেয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বিক্ষুব্ধ সহকর্মীদের টানা চার ঘণ্টা অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়, যা জনদুর্ভোগ চরমে পৌঁছায়। নিহত নারী শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কারখানার সুইং সেকশনের অপারেটর ছিলেন। প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা গণমাধ্যম কর্মীদের জানান, রোববার রাতে কাজ করার সময় রিনা অসুস্থ বোধ করলে তিনি কর্মরত স্টাফদের কাছে ছুটি চান। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কর্তব্যরত স্টাফরা তার অসুস্থতার কথায় কোনো কর্ণপাত না করে রিনাকে জোরপূর্বক কাজ করতে বাধ্য করেন। শ্রমিকদের অভিযোগ, অসুস্থ শরীর নিয়ে কাজ করতে বাধ্য হওয়ার কারণেই রিনা নামের এই নারী শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি ঘটে...
Developed by BDITHOST