নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বন্দরের নবীগঞ্জ জালাল হাজ্বীর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সিরাজউদ্দোলা মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশার নেতৃত্বে আয়োজিত এই মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। মিছিলজুড়ে নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিল শেষে সমাবেশে আবুল কাউছার আশা বলেন, "আওয়ামী লীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তা বন্দরের মাটি থেকে কঠোর হস্তে দমন করা হবে। জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় আমাদের নেতাকর্মীরা রাজপথে সর্বদা সতর্ক থাকবে।" সমাবেশে প্রধান অতিথির...
Developed by BDITHOST