সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার অনন্তমুহা এলাকায় আদালতের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক বৃদ্ধের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম (৭৮) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ০২ অক্টোবর ২০২৫, সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে একই এলাকার জহিরুল (৫০), আল-আমিন নাহিদ (৩০) ও আরও ৫/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি নজরুল ইসলামের বসতভূমিতে প্রবেশ করে টিনের ঘর নির্মাণের চেষ্টা চালায়। ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁর সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। এ বিষয়ে আদালতে পিটিশন মামলা দায়েরের প্রেক্ষিতে আদালত উক্ত সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা (ইনজাংশন) জারি করেন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে এসে জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করে। বাধা দিলে তাঁকে লোহার রড ও বাঁশের...
Developed by BDITHOST