সময় চক্র নিউজ, বন্দর, নারায়ণগঞ্জ: খেলাধুলা মানেই আনন্দ, আর সেই আনন্দের ঢেউ আছড়ে পড়লো বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের সাবদি গ্রামে। গত ৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে এক মনোরম সন্ধ্যায় সাবদি ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হলো বন্দর থানা ভূমি অফিসের স্টাফদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ, যা দেখে মুগ্ধ হলেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। বন্দর থানার সকল ইউনিয়ন ভূমি অফিসের স্টাফরা এবং বন্দর উপজেলা ভূমি অফিসের স্টাফরা মিলে দুটি দল গঠন করে এই মনোমুগ্ধকর খেলায় অংশ নেন। এটি ছিল কেবল একটি খেলা নয়, বরং ভূমি অফিসের কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। খেলা শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের এক দারুন লড়াই। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ছিলো চূড়ান্ত উদ্দীপনা ও মাঠে নিজেদের সেরাটা দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ইউনিয়ন ভূমি অফিসের দলটি প্রথমে দুর্দান্ত...
Developed by BDITHOST