নিজস্ব প্রতিবেদক, সময়চক্র: বিবাহের ক্ষেত্রে তথ্য গোপন ও প্রতারণা রোধে কাবিননামায় (বিবাহ নিবন্ধনে) বর ও কনে উভয়ের আগের ও বিদ্যমান বিয়ে, সন্তান, চলমান ভরণপোষণ এবং জাতীয় পরিচয়পত্রসহ সরকারি ডকুমেন্টের তথ্য বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। আদালত তার রুলে, তথ্য অন্তর্ভুক্ত করে নিকাহনামা বা কাবিননামার ফরম হালনাগাদ ও সংশোধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং নাগরিকদের পারিবারিক জীবন ও মৌলিক অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়েছেন। আগামী চার সপ্তাহের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও...
Developed by BDITHOST