আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর গুরুদায়িত্ব সুষ্ঠ নিরপেক্ষ ও সফলভাবে সম্পাদনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাদের জনবলকে প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করেছে। এরই অংশ হিসেবে, নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য এক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। উদ্বোধনী অধিবেশনে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি এবং নির্বাচনী আচরণবিধি কার্যকর করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা যে অত্যাবশ্যক, সে বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন। তিনি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ মনোযোগ ও আন্তরিকতার সাথে প্রশিক্ষণ...
Developed by BDITHOST