বিশেষ প্রতিবেদক: ঢাকা একন টিভিতে (EKHON TV) সম্প্রচারিত এক চাঞ্চল্যকর তথ্যচিত্রে (Documentary) বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলা জোরপূর্বক গুম (Forced Disappearance) এবং গোপন আটক কেন্দ্রের (Secret Detention Centers) ভয়াবহ চিত্র উঠে এসেছে। 'তথ্য-প্রমাণের ভিত্তিতে গোপন আটক কেন্দ্র উন্মোচন' শিরোনামের এই অনুসন্ধানী প্রতিবেদনে বিভিন্ন ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের মাধ্যমে দেশের নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। তথ্যচিত্রটি দাবি করেছে, গুমের ঘটনাগুলোর সঙ্গে বাংলাদেশের প্রায় সবকটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা জড়িত। এর মধ্যে বিশেষভাবে নাম এসেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB), বাংলাদেশ পুলিশ (সিটিটিসি সহ), ডিজিএফআই (DGFI) এবং এনএসআই (NSI)-এর। একাধিক ভুক্তভোগীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আটককৃতদের ওপর নানাভাবে নির্যাতন করা হতো এবং তাদের বিরুদ্ধে মিথ্যা 'নাটক' সাজিয়ে অস্ত্র-শস্ত্র উদ্ধারের ঘটনা দেখানো হতো। এমনকি একজন ভুক্তভোগী জানান, একজন কর্মকর্তার পদোন্নতির...
Developed by BDITHOST