নিজস্ব প্রতিবেদক, সময়চক্র: বাংলাদেশে প্রথমবারের মতো পরিবেশবান্ধব ও দ্রুতগতির বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত প্রায় ৫২ কিলোমিটার দীর্ঘ রেল corridors-এ এই ট্রেন চলাচলের জন্য ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকার একটি মেগা প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের টেবিলে উঠেছে। প্রকল্পটি অনুমোদিত হলে শিল্পনগরী নারায়ণগঞ্জসহ রাজধানী ও গাজীপুর অঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। পরিকল্পনা কমিশন ও রেলওয়ে সূত্রে জানা গেছে, "নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে বৈদ্যুতিক ট্র্যাকশন বাস্তবায়ন" শীর্ষক প্রকল্পটি শতভাগ পরিবেশবান্ধব এবং আধুনিক প্রযুক্তিনির্ভর। মোট প্রকল্পের ৩,৮২২ কোটি টাকার মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৯৪২ কোটি ৯ লাখ টাকা এবং বাকি ২,৮৮০ কোটি ৪২ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) থেকে উন্নয়ন সহায়তা হিসেবে...
Developed by BDITHOST