ধামগড়ে জনসচেতনতায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজস্ব সংবাদদাতাঃ- ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জন-সচেতনতামূলক বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত । বৃহস্পতিবার(৬ নভেম্বর) বিকেল ৫ ঘটিকায় বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন মনারবাড়ি ২নং বিট পুলিশ আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, খ সার্কেল, নারায়নগঞ্জ। এসময় প্রধান অতিথি বলেন, আমি বন্দর ও সোনারগাঁও উপজেলার দায়িত্বে যোগদান করে মাদক, ইভটিজিং ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা সেটা পুলিশ সদস্য কিংবা যে কোন দলের ক্ষমতসসীন রাজনৈতিক ব্যাক্তিই হউক।...
Developed by BDITHOST