নিজস্ব প্রতিবেদক, সময় চক্র নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ, ২০ জুন ২০২৬: ঝরে পড়া রোধ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিতকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ জুন) সকাল ০৯:০০ টা থেকে বিকেল ৫:১৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’-এর আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উদ্যোগে "উপজেলা পর্যায়ে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ ২০২৫-২৬" শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক (যুগ্মসচিব) জনাব মোহাম্মদ আসাদুল হক। তিনি তাঁর বক্তব্যে উপবৃত্তি কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন, যাতে প্রকৃত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এই সহায়তার আওতাভুক্ত...
Developed by BDITHOST