নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ | ২৪ জানুয়ারি, ২০২৬ আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বইছে তীব্র নির্বাচনী হাওয়া। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা এখন মাঠে। এই আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে তিনজনকে নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে। ‘ধানের শীষ’, ‘ফুটবল’ এবং ‘দেওয়াল ঘড়ি’—এই তিন প্রতীকের প্রার্থীরা এখন সদর-বন্দরের মোড়ে মোড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। অ্যাডভোকেট আবুল কালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক সভাপতি। তিনি ১৯৯১, ১৯৯৬ (ফেব্রুয়ারি) এবং ২০০১ সালে এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ দেড় দশক পর বিএনপি দলীয় প্রতীকে নির্বাচনে ফেরায় তৃণমূলের বিশাল ভোট ব্যাংক এখন তার মূল শক্তি। তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং ক্লিন ইমেজ ব্যবসায়িক ও প্রবীণ ভোটারদের মধ্যে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে।...
Developed by BDITHOST