সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক পল্লী চিকিৎসককে মারধর, অবরুদ্ধ করে রাখা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্তরা হলেন-মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার বাসিন্দা আরিফ হোসেন বাবু (৩৫), মো. শাহীন (২৫), মো. সুমন (২৫) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ হোসেন বাবু স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. কালাম গোহাট্টা বেলেরথলি এলাকায় একটি পল্লী চিকিৎসক ট্রেনিং সেন্টার পরিচালনা করেন। গত সোমবার (১৫ জুন) রাত আনুমানিক...
Developed by BDITHOST