নারায়ণগঞ্জ প্রতিনিধি: বটতলা গ্রামের একই গোষ্ঠীর ১৮ ভাই একত্রে ১৬ বিঘা সম্পত্তি মিলে মিশে দেখাশুনা করছেন। যা বর্তমান প্রেক্ষাপটে এমনটা নেই। বর্তমানে এমনও পরিবার দেখা যায় যেখানে তাদের পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি করতে করতে শতাংশে এমনকি পয়েন্টে রুপান্তরিত হয়। যাইহোক জাঙ্গাল, আইলপাড়ায় অবস্থিত এই ১৬ বিঘা সম্পত্তির মধ্যে মাষ্টার বাড়ীর সবাই ভাই ভাই মৎস্য খামাট নামে একটি "হাঁস সম্মন্ধিয় মাছের চাষ" এর খামার শুরু করে মাষ্টার বাড়ীর বন্ধন অটুট রাখতে একাত্মতা ঘোষণা করেন। তাদের মধ্যে সবচেয়ে বড় ভাই লিয়াকত সাহেব বলেন, আমাদের দাদা মহরম গুলজার হোসেন এর পাঁচ পুত্র মরহুম নুর ইসলাম, মরহুম সিরাজ মেম্বার,মরহুম জহিরুল ইসলাম মাস্টার, মরহুম তাজুল ইসলাম মাস্টার এবং মরহুম মাজারুল ইসলাম মাষ্টার। আমাদের এই পাঁচ বাপ-চাচাদের ঘরে আমরা ১৮ ভাই একসাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।...
Developed by BDITHOST