নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে কামতাল তদন্ত কেন্দ্রের বিপরীতে বনলতা ফিলিং স্টেশনের এক কর্নারে টয়োটা নোহা (Toyota Noah) যার নাম্বার {ঢাকা মেট্রো- চ(১৫-২০৮৫)} গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পরে আছে। বনলতা ফিলিং স্টেশনের কর্তব্যরত একজন বলেন, আনুমানিক ১০-১৫ দিন পুর্বে প্রায় ৩/৪জন অপরিচিত লোক গাড়িটি ধাক্কাতে ধাক্কাতে এখানে রেখে চলে যায়। তিনি আরো বলেন, প্রথমে মনে করেছিলাম গাড়িটি হয়তো নষ্ট তাই এখানে রেখে গেছে। কিন্ত এতদিন হয়ে গেলো গাড়িটি এখানেই পরে আছে। কি করবো, বুজতে পারছিনা। পুলিশকে জানিয়েছেন কিনা, জিজ্ঞেস করলে, আর কিছুদিন অপেক্ষা করে পুলিশকে জানাবো।
Developed by BDITHOST