সময় চক্র নিউজ | বিশেষ প্রতিবেদন | নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা ভূমি অফিস বর্তমানে জনসেবার ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) রহিমা আক্তার ইতি (৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার) যোগদানের পর থেকে ভূমি সেবার মান উন্নয়নে যে দক্ষতা, নিষ্ঠা ও সাহস দেখিয়েছেন, তা কেবল বন্দর উপজেলাই নয়, বরং পুরো জেলার জন্যই এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর হাত ধরে ভূমি অফিসে এসেছে বৈপ্লবিক পরিবর্তন, যেখানে সেবাপ্রাপ্তি এখন সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত। ২০২৪ সালের ০৮ জুলাই বন্দর উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকেই রহিমা আক্তার ইতি একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন—ভূমি অফিসকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত কেন্দ্রে পরিণত করা। তাঁর কঠোর প্রশাসনিক পদক্ষেপের কারণে দ্রুতই এই অফিসে স্বচ্ছতা ফিরে আসতে শুরু করে। এসি ল্যান্ড রহিমা আক্তার...
Developed by BDITHOST