বিশেষ প্রতিবেদকঃ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন (সোমবার) সকাল ১০টায় অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এদিন নবগঠিত এডহক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। উক্ত সভায় অত্র বিদ্যালয়ের সাবেক দাতা সদস্য আঃ মান্নান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন) এবং বিশেষ অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন খাঁনের সার্বিক আয়োজনে এবং নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য ও বন্দর উপজেলা বিএনপির...
Developed by BDITHOST