বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মো. জোবায়ের (১৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে লাশ নিয়ে থানা ঘেরাও করে এলাকাবাসী। এ ঘটনায় বন্দর থানার এক পুলিশের উপ-পরিদর্শক কে ক্লোজড করা হয়েছে। গতরোববার সন্ধ্যার পর নিহত জোবায়েরের লাশ বন্দরে পৌঁছালে পুলিশের বিরুদ্ধে ফুঁসে ওঠে এলাকাবাসী। এর আগে রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এলাকাবাসী ও পরিবারের অভিযোগ, এঘটনার পরে নিহত জোবায়েরের বাবা জাহাঙ্গীর বন্দর থানায় মামলা দায়ের করতে গেলেও মামলা নেয়নি। জোবায়েরের প্রতিবেশী টিপু জানান, মামলার জন্য থানায় গেলে জোবায়েরের পিতা জাহাঙ্গীরের বন্ধুর কাছ থেকে টাকা চেয়েছিল দারোগা মাসুদ। টাকা না...
Developed by BDITHOST