নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের অভিযানে তাঁতী লীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে বন্দর থানার ধামগড় ও মুছাপুর এলাকায় পুলিশের মাধ্যমে দুইটি পৃথক অভিযান পরিচালিত হয়। আটকরা হলেন— মৃত ইদ্রিস আলীর ছেলে তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল বারেক (৫২) এবং মৃত রফিক সরদারের ছেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হানিফ কবির (৩৮)। প্রথম অভিযানে রাত ৩টায় ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল বারেককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এবং দ্বিতীয় অভিযানে একই রাত ৪টা ২০ মিনিটে মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার মো. হানিফ কবিরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, আসামি “হানিফ কবির ও আসামি আব্দুল বারেককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
Developed by BDITHOST