ঢাকা, ১১ অক্টোবর ২০২৫: হংকংয়ের কাছে জাতীয় দলের হারের পর কোচ হাভিয়ের কাবরেরার বরখাস্তের দাবি উঠলেও, তাঁকে না সরানোর নেপথ্যে চাঞ্চল্যকর আর্থিক 'শর্ত'-এর তথ্য ফাঁস করলেন ক্রীড়া সাংবাদিক আবু সাদাত। তাঁর ইউটিউব প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ কোচকে নিয়োগ দেওয়া হয়েছিল সাবেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের মেয়ের জামাই (জার্মানির নাগরিক) পরিচালিত একটি এজেন্টের মাধ্যমে। কাবরেরা যত মাস কোচের দায়িত্বে থাকবেন, তত মাস এজেন্ট হিসেবে সেই জামাই প্রতি মাসে ৪ থেকে ৫ হাজার ডলার কমিশন পাবেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, সালাউদ্দিনের এই পারিবারিক আর্থিক স্বার্থ নিশ্চিত রাখতে কাবরেরাকে স্বপদে বহাল রাখার শর্তেই তিনি বর্তমান সভাপতি তাবিদ আওয়ালকে নির্বাচনে সমর্থন দিয়েছিলেন। প্রতিশ্রুতি রক্ষার দায়ে তাবিদ আওয়াল এখন কাবরেরাকে সরাতে পারছেন না। ফলে বাফুফের নির্বাহী কমিটিতে সালাউদ্দিনের প্রভাব এখনো প্রবল। আগামী...
Developed by BDITHOST