সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, সময় চক্র অনলাইন: বিমানবন্দরে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির কবলে পড়েছেন এক বিদেশগামী যাত্রী। গত বুধবার ভোরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার মারিখালী সেতুর ওপর এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রিস প্রবাসী যাত্রী ও তাঁর গাড়িচালককে ছুরিকাঘাত করে আহত করেছে ডাকাত দল। আহতরা হলেন—গ্রিস প্রবাসী এনামুল হক (৪৯) এবং গাড়িচালক আবু মুসা। পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে একটি প্রাইভেটকারে করে প্রবাসী এনামুল হক ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তাঁদের গাড়িটি মারিখালী সেতুর ওপর পৌঁছালে সামনে কয়েকটি মালবাহী ট্রাক ধীরগতিতে চলতে থাকায় গাড়িটি সাময়িকভাবে থেমে যায়। ঠিক ওই সুযোগে, ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র, রামদা ও ছুরি নিয়ে গাড়িটিকে ঘিরে ফেলে। তারা গাড়ির গ্লাস ভেঙে...
Developed by BDITHOST