জাতীয়তাবাদী চেতনার সূর্যোদয় ও সূর্যাস্ত: এক নক্ষত্রের বিদায় নিজস্ব প্রতিবেদক | সময় চক্র ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবাদপ্রতিম পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, দেশ ও গণতন্ত্রের জন্য উৎসর্গকৃত এক জীবন—বেগম খালেদা জিয়া আর নেই। গতকাল ৩০ ডিসেম্বর, ২০২৫ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাঁর এই প্রয়াণে বাংলাদেশ কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীকে হারালো না, হারালো এক অতন্দ্র প্রহরীকে, যিনি আমৃত্যু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া নামটি একটি বিশ্বাসের নাম। আশির দশকের উত্তাল রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর অবিচল নেতৃত্ব তাঁকে দিয়েছিল ‘আপসহীন নেত্রী’র সম্মান। পরবর্তীতে মানুষের ভোটের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাঁর অসামান্য ত্যাগের জন্য তিনি ভূষিত হন...
Developed by BDITHOST