নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয় প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ (GPA 5.00) অর্জন করেছেন এবং মেধার স্বীকৃতিস্বরূপ তাঁদের মধ্যে ২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে (General Group) সরকারি বৃত্তি লাভ করেছেন। জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেন: বিজ্ঞান শাখা'র মিম আক্তার বর্ষা (রোল: ২৪২৪২৬) ও পারমিতা (রোল: ২৪২৪২৭) এবং মানবিক শাখা"র তায়্যিবা জাহান (রোল: ৪২২৫৮৩)। এর মধ্যে সরকারি বৃত্তির সাধারণ তালিকায় স্থান করে নিয়েছেন মিম আক্তার বর্ষা (বিজ্ঞান শাখা) ও তায়্যিবা জাহান (মানবিক শাখা)। বৃত্তিপ্রাপ্ত এই শিক্ষার্থীরা মাসিক ৩৫০/- টাকা হারে সম্পূর্ণ বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবেন।বিদ্যালয়ের নথিপত্র অনুযায়ী, এ বছর মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয় (EIIN: 112381) থেকে...
Developed by BDITHOST