বিশেষ প্রতিবেদকঃ ১৫ জুন (সোমবার) দুপুর ১২টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের আমন্ত্রণে অত্র বিদ্যালয় পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ। আলোচনার প্রারম্ভে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশার রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে এবং অধ্যাপক মামুন মাহমুদকে অত্র বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটি ও প্রধান শিক্ষক ফুল দিয়ে বরণ করে নেন ও বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন) এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও ফুল দিয়ে অধ্যাপক মামুন মাহমুদকে বরণ করে নেন। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের নবগঠিত...
Developed by BDITHOST