ঢাকা, ১০ অক্টোবর ২০২৫: এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘরের মাঠে এক চরম নাটকীয় ম্যাচে হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরে গেল বাংলাদেশ। ম্যাচের শেষ বাঁশি বাজার মুহূর্ত পর্যন্ত লড়াই করেও হার এড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এই পরাজয়ের ফলে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল বাংলাদেশের। ঘরের মাঠ ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২০ হাজারের বেশি দর্শকের সামনে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর ১৩তম মিনিটের এক অসাধারণ ফ্রি-কিকে এগিয়ে যায় স্বাগতিক দল। তার গোলের পর গ্যালারি জুড়ে দর্শকদের বাঁধভাঙা উল্লাস ছিল চোখে পড়ার মতো। তবে প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে হংকং। এরপর দ্বিতীয়ার্ধে মাত্র ২৪ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল হজম করে বাংলাদেশ। একপর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে...
Developed by BDITHOST