সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, সময় চক্র অনলাইন: নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন জনগণের প্রতি দেশের কল্যাণ ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত, যা রুখে দিতে হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গিয়াসউদ্দিন বলেন, গত প্রায় ১৬ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে অবিরাম আন্দোলন চালিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের ফলেই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বিজয় এসেছে। তবে তিনি সতর্ক করে বলেন, "এই বিজয়ের পরও কিছু স্বার্থবাদী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা...
Developed by BDITHOST