সময় চক্র অনলাইন ডেস্ক, নারায়ণগঞ্জ: সততা, নিষ্ঠা আর মানবিকতার প্রতিচ্ছবি, ভূমি সহকারী কর্মকর্তা জনাব মো: আবদুল করিম দীর্ঘ ও সফল কর্মজীবনের ইতি টেনে আজ, ০৩ নভেম্বর, ২০২৫ খ্রি. তারিখে অবসর গ্রহণ করলেন। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকাকালীন তিনি হাজার হাজার ভূমি সেবাপ্রত্যাশী মানুষের হৃদয়ে আস্থা ও ভালোবাসার জায়গা করে নিয়েছিলেন। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ভূমি অফিসের এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে বিশেষ সম্মান ও উষ্ণ বিদায় জানান। ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে জনাব আবদুল করিমের পরিচিতি ছিল কেবল দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাঁর সহজ ব্যবহার, দ্রুত সেবা প্রদান এবং দুর্নীতিমুক্ত মানসিকতার কারণে। স্থানীয় জনসাধারণ ও সহকর্মীরা জানান, স্যারের কাছে ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে গেলে কেউ কখনও হয়রানি হননি। জটিল ভূমি সংক্রান্ত...
Developed by BDITHOST