সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক (সাবেক) মনির হোসেনকে সংগঠনের নিয়মশৃঙ্খলা ভঙ্গ, সাধারণ মানুষকে হয়রানি ও ব্ল্যাকমেইলসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ক্লাবের দপ্তর সম্পাদক রাকিব রেজা স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে বিষয়টি জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, “অভিযুক্ত মনির হোসেন সম্প্রতি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত হয়েছেন যা সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের নীতি, শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে যে তিনি সাধারণ মানুষকে হয়রানি ও ব্ল্যাকমেইলসহ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, যা সাংবাদিকতার নৈতিক মান ও সংগঠনের মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এমতাবস্থায়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সিদ্ধান্তটি নোটিশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো...
Developed by BDITHOST