সোনারগাঁ উপজেলায় একটি কুচক্রী মহল, জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁয়ের উদ্ধবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য মো. নাসির উদ্দিন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী সখিনা বেগম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য নাসিরউদ্দিন দাবি করেন,উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় ১৬-১৭ বছর আগে আলো সমিতি নামের একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠে। ওই আর্থিক প্রতিষ্ঠানে সাধারণ মানুষ ঋণ গ্রহন,সঞ্চয়সহ আর্থিক লেনদেন করেন। বিগত ১৫ বছর লেনদেন নিয়ে কোন প্রকার অভিযোগ ছিল না। হঠাৎ করে আলো সমিতির কর্মকর্তারা কার্যালয়টি বন্ধ করে দেয়।ফারুকুল ইসলাম শাহিন,ইমরান হোসেন মুকুল ও কামাল হোসেন সমিতি বন্ধ করে আত্মগোপনে চলে যায়। সমিতি বন্ধ হওয়ার পর সেখানে গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থ না পেয়ে হতাশাগ্রস্থ...
Developed by BDITHOST