সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রুবেল মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-১১ ও র্যাব-১৪ এর যৌথ টিমের এই অভিযানের তথ্য বুধবার দুপুরে র্যাব-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত রুবেল মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া গ্রামে। র্যাব জানায়, নির্যাতিতার স্বামী ২০০৮ সালে মারা যান। ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল মিয়ার সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রুবেল বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নারীটির কাছ থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা নেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন...
Developed by BDITHOST