সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড–এর চেয়ারম্যান হাজী আশরাফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি “Sonargaon Protidin” নামের একটি ফেসবুক ফেক আইডি থেকে হাজী আশরাফ উদ্দিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। পোস্টটিতে ভিত্তিহীন অভিযোগের পাশাপাশি রাজনৈতিক বিদ্বেষমূলক মন্তব্যও করা হয়, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন প্রার্থী ও স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই হাজী আশরাফ উদ্দিন এবং মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হাজী আশরাফ উদ্দিন বলেন,“আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই; জনগণের সেবা ও ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার...
Developed by BDITHOST