বাংলাদেশ জাতীয় দলের জন্য আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনটি অগ্নিপরীক্ষার। ক্রিকেট এবং ফুটবল—দুই প্রধান খেলায় আজ বাংলাদেশ জাতীয় দলকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। একদিকে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ, অন্যদিকে এশিয়ান কাপ বাছাইপর্বে ফিরতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে লড়ছে পুরুষ ফুটবল দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ ক্রিকেট দল আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। মেহেদি হাসান মিরাজের দলের জন্য সিরিজটি ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে আগের দুই ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার কারণে। দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ১০৯ রানে। আফগান স্পিনারদের, বিশেষ করে রশিদ খানের ঘূর্ণি বাংলাদেশের ব্যাটিংয়ের মূল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।...
Developed by BDITHOST