নিজস্ব প্রতিবেদক: ২৫শে মার্চ কালরাত ও জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক আবেগঘন পরিবেশে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ যমুনা অয়েল কোম্পানির জেটি সংলগ্ন বধ্যভূমিতে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। ইতিহাসের সেই নৃশংসতা স্মরণ সভায় বক্তারা ১৯৭১ সালের সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতিচারণ করেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ নয় মাস দেশের বিভিন্ন প্রান্ত থেকে বীর মুক্তিযোদ্ধাদের ধরে এনে এই যমুনা অয়েল কোম্পানির জেটিতে নির্মম নির্যাতন চালাত পাক হানাদার বাহিনী। অসংখ্য নাম না জানা বীর সেনানীকে এখানে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হতো। সেই সব বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই আজকের এই বিশেষ আয়োজন। প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে...
Developed by BDITHOST