সময় চক্র নিউজ নারায়ণগঞ্জ, ১৬.১০.২০২৫ খ্রি. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত "রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন"-এর প্রচারণায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আওতাধীন বন্দর উপজেলায় একটি কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দেওয়ানবাগে এই কর্মসূচি আয়োজন করা হয়। বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু। কর্মসূচিতে বক্তারা বিএনপি'র ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বন্দর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ...
Developed by BDITHOST