একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ সোনারগাঁয়ে নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় উদ্বেগ স্থানীয়দের সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, চুরি ও নাশকতার একাধিক মামলার আসামি হয়েও কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এসব নেতাকর্মী পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সচেতন মহল ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে এশিয়ান হাইওয়ে মহাসড়কের নির্মাণকাজে ব্যবহৃত রড, সিমেন্ট, ইট ও বালু চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় কয়েকজনের নাম উঠে আসে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।...
Developed by BDITHOST