ঢাকা 8:09 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পুলিশের নাকের ডগায় চলতো মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জ সদরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন পল্লী চিকিৎসককে মারধর, চাঁদা দাবি ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ; যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শণ করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বন্দরে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, এসআই ক্লোজড বন্দরের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত মদনপুরে এস এম আল আমিনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও তবারক বিতরণ। বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”

একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ

সোনারগাঁয়ে নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় উদ্বেগ স্থানীয়দের
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, চুরি ও নাশকতার একাধিক মামলার আসামি হয়েও কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এসব নেতাকর্মী পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সচেতন মহল ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে এশিয়ান হাইওয়ে মহাসড়কের নির্মাণকাজে ব্যবহৃত রড, সিমেন্ট, ইট ও বালু চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় কয়েকজনের নাম উঠে আসে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পলাতক ডাঃ আবু জাফর বিরুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আবু হোসেন চৌধুরী রিপন, আবু তালেব চৌধুরী জিসান, আবু হায়দার চৌধুরী লিটন, দেওয়ান কামাল ও আব্দুল খালেক দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতা, দখলবাজি ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, “একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণেই তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, অতীতেও এসব ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে তারা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
সচেতন মহলের আশঙ্কা, সময়মতো আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন,
অভিযোগ ও মামলাগুলোর বিষয় আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ

Update Time : 26 May 2026, 6:17