নারায়নগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভূমি সেবায় দালালদের দৌরাত্ম্য ও অবৈধ দখলদারিত্ব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে কাচঁপুর সার্কেলভুক্ত এলাকায় সক্রিয় একটি শক্তিশালী দালাল চক্র চিহ্নিত করা হয়। পরে অফিসের ভিতর-বাহিরে অবস্থান নেয়া দালালদের অপসারণ করা হয়েছে। খারিজ/নামজারি সেবা কোন সময় বন্ধ না রেখেই এ অভিযানে এসিল্যান্ড কঠোর অবস্থান নেন। ধারণা করা হচ্ছে, এ কারণে একটি দালালচক্র সাংবাদিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে এসিল্যান্ড ফাইরুজ তাসনিম বলেন, “দালালদের উপস্থিতি সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ, সময় নষ্ট এবং নানা জটিলতায় ফেলছে। তাই হয়রানি দূর করতে কাগজ যাচাই-বাছাই ও শুনানির মাধ্যমে খারিজ/নামজারি...
Developed by BDITHOST