ঢাকা 7:21 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
বটতলা মাষ্টার বাড়ীর গোষ্ঠী সম্প্রদায়কে মজবুত করতে একাত্মতা ঘোষণা। জাপান প্রবাসী ইমরুল কায়েস ইমনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বন্দর উপজেলার বিএনপির শতাধিক নেতৃবৃন্দের আগমন। লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু: উৎসবমুখর পরিবেশে লাখো পুণ্যার্থীর ঢল ২৫ মার্চ ২০২৬ পঞ্চবটি বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি তিন শাসনামলের বাংলাদেশ: অর্থনৈতিক উত্থান-পতন ও সংস্কার বাংলাদেশের অভ্যুদয়: একটি জাতিরাষ্ট্রের মহাকাব্য ও ইতিহাসের কালরেখা চেনা দুর্গে চেনা সেনাপতি: নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের রাজকীয় প্রত্যাবর্তন নতুন যুগে বাংলাদেশ: জনরায়ে বিএনপির নিরঙ্কুশ জয়, নেতৃত্বে তারেক রহমান মুছাপুরে ধানের শীষের গণসংযোগে ২নং ওয়ার্ডের জনগণ মুছাপুর ২নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী ক্যাম্প উদ্ভোদন
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”

দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে উদ্যোগী এসিল্যান্ড ফাইরুজ তাসনিম

নারায়নগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভূমি সেবায় দালালদের দৌরাত্ম্য ও অবৈধ দখলদারিত্ব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে কাচঁপুর সার্কেলভুক্ত এলাকায় সক্রিয় একটি শক্তিশালী দালাল চক্র চিহ্নিত করা হয়। পরে অফিসের ভিতর-বাহিরে অবস্থান নেয়া দালালদের অপসারণ করা হয়েছে। খারিজ/নামজারি সেবা কোন সময় বন্ধ না রেখেই এ অভিযানে এসিল্যান্ড কঠোর অবস্থান নেন। ধারণা করা হচ্ছে, এ কারণে একটি দালালচক্র সাংবাদিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

এ বিষয়ে এসিল্যান্ড ফাইরুজ তাসনিম বলেন, “দালালদের উপস্থিতি সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ, সময় নষ্ট এবং নানা জটিলতায় ফেলছে। তাই হয়রানি দূর করতে কাগজ যাচাই-বাছাই ও শুনানির মাধ্যমে খারিজ/নামজারি প্রদান করা হচ্ছে। আমাদের লক্ষ্য ভূমি সেবাকে সম্পূর্ণ দালালমুক্ত করা ও জনগণের কাছে সহজলভ্য করা। সবাই যেন কেবল সরকারি নির্ধারিত ফি দিয়ে যেকোন স্থান থেকে সরাসরি সেবা নিতে পারে।

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে কেউ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার করলেও, আমি দালালমুক্ত সেবা দিয়ে জনগণের দরজায় সেবা পৌঁছে দিবো। নীরিহ কৃষকসহ ভূমি মালিকদের সেবায় সরকার আমাকে এখানে পাঠিয়েছে। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না।”

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় এক মুক্তিযোদ্ধা জানান, এখন ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে সাধারণ মানুষ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে পারছেন। ফলে দ্রুত সমস্যা সমাধান হচ্ছে এবং জনগণের আস্থাও বৃদ্ধি পেয়েছে। মিসকেসের সংখ্যাও কমে এসেছে।

সাদীপুর ইউনিয়ন থেকে নামজারি করতে আসা কৃষক মোতালিব বলেন, “আগে বাধ্য হয়ে দালালদের মাধ্যমে কাজ করতে হতো। এখন দালাল নেই, সরাসরি অফিস থেকে সেবা পাওয়া যাচ্ছে। এতে আমাদের জন্য কাজ অনেক সহজ হয়েছে।

স্থানীয়রা জানান, এ কার্যক্রম অব্যাহত থাকলে কাচঁপুর সার্কেলে ভূমি সেবা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বটতলা মাষ্টার বাড়ীর গোষ্ঠী সম্প্রদায়কে মজবুত করতে একাত্মতা ঘোষণা।

দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে উদ্যোগী এসিল্যান্ড ফাইরুজ তাসনিম

Update Time : 9 November 2025, 3:21