নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় এক মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মহাসিনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) বিকেলে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত মহাসিন বন্দর উপজেলার বাজুরবাগ এলাকার আলীনূর মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে পূর্ব ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে বন্দরের পূর্ব ফুলহরসহ আশপাশের এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল মহাসিন। ঘটনার পর এসআই ইদ্রিস আলী বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর: ৪৩(১০)২৫) দায়ের করেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে অভিযুক্তকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসিনের পেছনে একটি...
Developed by BDITHOST