ঢাকা 7:22 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
বটতলা মাষ্টার বাড়ীর গোষ্ঠী সম্প্রদায়কে মজবুত করতে একাত্মতা ঘোষণা। জাপান প্রবাসী ইমরুল কায়েস ইমনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বন্দর উপজেলার বিএনপির শতাধিক নেতৃবৃন্দের আগমন। লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু: উৎসবমুখর পরিবেশে লাখো পুণ্যার্থীর ঢল ২৫ মার্চ ২০২৬ পঞ্চবটি বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি তিন শাসনামলের বাংলাদেশ: অর্থনৈতিক উত্থান-পতন ও সংস্কার বাংলাদেশের অভ্যুদয়: একটি জাতিরাষ্ট্রের মহাকাব্য ও ইতিহাসের কালরেখা চেনা দুর্গে চেনা সেনাপতি: নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের রাজকীয় প্রত্যাবর্তন নতুন যুগে বাংলাদেশ: জনরায়ে বিএনপির নিরঙ্কুশ জয়, নেতৃত্বে তারেক রহমান মুছাপুরে ধানের শীষের গণসংযোগে ২নং ওয়ার্ডের জনগণ মুছাপুর ২নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী ক্যাম্প উদ্ভোদন
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”

বন্দরে ১০ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: সিন্ডিকেট ও শেল্টারদাতাদের সন্ধানে রিমান্ডের দাবি

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় এক মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মহাসিনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) বিকেলে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত মহাসিন বন্দর উপজেলার বাজুরবাগ এলাকার আলীনূর মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে পূর্ব ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে বন্দরের পূর্ব ফুলহরসহ আশপাশের এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল মহাসিন। ঘটনার পর এসআই ইদ্রিস আলী বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর: ৪৩(১০)২৫) দায়ের করেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে অভিযুক্তকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসিনের পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট ও প্রভাবশালী মহল রয়েছে, যারা তাকে মাদক ব্যবসায় সহায়তা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাহায্য করে আসছে।

এলাকার সচেতন মহল অবিলম্বে মহাসিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। তাদের মতে, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে কে বা কারা তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, এবং কোন পাইকারি চক্রের কাছ থেকে সে মাদক সংগ্রহ করে, তা সহজেই উদঘাটন করা সম্ভব।

স্থানীয়রা আরও দাবি করেছেন, অভিযুক্তের মোবাইল নাম্বার ট্র্যাকিং করে তার যোগাযোগে থাকা ডিলার, সরবরাহকারী ও প্রভাবশালী শেল্টারদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।

এলাকাবাসী নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও র‍্যাব-১১-এর প্রতি জোর আহ্বান জানিয়েছেন, এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বন্দরের মাদক সিন্ডিকেটের মূল হোতাদের ধরতে বিশেষ ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বটতলা মাষ্টার বাড়ীর গোষ্ঠী সম্প্রদায়কে মজবুত করতে একাত্মতা ঘোষণা।

বন্দরে ১০ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: সিন্ডিকেট ও শেল্টারদাতাদের সন্ধানে রিমান্ডের দাবি

Update Time : 24 October 2025, 1:36