কুতুবপুরে সহস্রাধিক মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প: আরাফাত ইসলাম জিতুর প্রশংসনীয় উদ্যোগ ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণের সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব শাহ আলম। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ফতুল্লার কুতুবপুরে আয়োজিত হলো এক দিনব্যাপী বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কল্যাণমূলক কাজে দীর্ঘদিনের সম্পৃক্ততার প্রমাণ দিয়ে শাহ আলম এবার অসহায় ও নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে এলেন। গত শনিবার, ১১ অক্টোবর, ফতুল্লার কুতুবপুরে শাহী বাজার কবরস্থান সংলগ্ন মাদ্রাসায় আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং ডায়াগনস্টিক টেস্টে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। এই জনসেবামূলক কার্যক্রমের মূল সমন্বয়কারী (অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পালন করেন ফতুল্লা থানা যুবদলের সহ-সভাপতি আরাফাত ইসলাম "জিতু"। তিনি জানান, ক্যাম্পে আগত সহস্রাধিক...
Developed by BDITHOST