কুতুবপুরে সহস্রাধিক মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প: আরাফাত ইসলাম জিতুর প্রশংসনীয় উদ্যোগ
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণের সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব শাহ আলম। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ফতুল্লার কুতুবপুরে আয়োজিত হলো এক দিনব্যাপী বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কল্যাণমূলক কাজে দীর্ঘদিনের সম্পৃক্ততার প্রমাণ দিয়ে শাহ আলম এবার অসহায় ও নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে এলেন।
গত শনিবার, ১১ অক্টোবর, ফতুল্লার কুতুবপুরে শাহী বাজার কবরস্থান সংলগ্ন মাদ্রাসায় আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং ডায়াগনস্টিক টেস্টে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়।
এই জনসেবামূলক কার্যক্রমের মূল সমন্বয়কারী (অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পালন করেন ফতুল্লা থানা যুবদলের সহ-সভাপতি আরাফাত ইসলাম “জিতু”। তিনি জানান, ক্যাম্পে আগত সহস্রাধিক সাধারণ মানুষ বিনামূল্যে ডাক্তার কনসালটেশন ও তাঁদের পূর্বের রিপোর্ট দেখানোর সুযোগ পেয়েছেন। একই সাথে, সকল প্রকার ডায়াগনস্টিক টেস্টের উপর ৫০ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করা হয়। এই বিশেষ ছাড়ের সুবিধা পেয়ে এলাকার বিপুল সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন বলে তিনি আশা প্রকাশ করেন। আরাফাত ইসলাম জিতু এই মহৎ উদ্যোগের জন্য শাহ আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বিনামূল্যে ডাক্তার কনসালটেশন ও রিপোর্ট দেখার সুযোগ দিয়ে মানবতার শীর্ষে অবস্থান করেছেন আলহাজ্ব শাহ আলম।”
এই বিশাল আয়োজনের মূল ব্যবস্থাপনায় ছিল জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন (JWF) এবং আফিয়া জলাল ফাউন্ডেশন (AJF)। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজে জড়িত এই দুটি প্রতিষ্ঠানকে নিয়ে পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন স্বয়ং শাহ আলম। তিনি ব্যক্তিগতভাবে পুরো ক্যাম্প তদারকি করেন এবং জনগণের জন্য এই সেবা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় তা নিশ্চিত করেন।
আলহাজ্ব শাহ আলম উপস্থিত নেতাকর্মীদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পটি সফল করতে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি এম, এ আকবর, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাহের মোল্লা, নারায়ণগঞ্জ জেলা সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ পান্নু মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ বাবুল, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা আমিরুল ইসলাম, এনায়েত নগর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আঃ সালাম, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন, ফতুল্লা ছাত্রদল নেতা ছোয়েব আক্তার সোহাগ এবং কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মণীর হোসেন সহ আরও অনেকে। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় মেডিকেল ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।
শিরোনাম :
বিজ্ঞাপন :
বিনামূল্যে চিকিৎসা ও সেবায় মানবতার শীর্ষে আলহাজ্ব শাহ আলম
-
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: - Update Time : 12 October 2025, 2:06
- 269 Time View
Tag :








