স্টাফ রিপোর্টার- নয়ন সরকার, নারায়ণগঞ্জ | ২৫ মার্চ, ২০২৬ ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লোহিত্য তুমি আমার পাপ হরণ করো’—এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলার মধ্যবর্তী লাঙ্গলবন্দে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘মহাষ্টমী পুণ্যস্নান’ উৎসব। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ১৯ মিনিটে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের স্নানের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে লাঙ্গলবন্দে আয়োজিত এক বিশেষ ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবকে ভিন্ন মাত্রা দিয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। লাঙ্গলবন্দের এই ঐতিহাসিক স্নান উৎসব কেবল...
Developed by BDITHOST