ঢাকা 8:10 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পুলিশের নাকের ডগায় চলতো মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জ সদরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন পল্লী চিকিৎসককে মারধর, চাঁদা দাবি ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ; যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শণ করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বন্দরে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, এসআই ক্লোজড বন্দরের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত মদনপুরে এস এম আল আমিনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও তবারক বিতরণ। বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”

লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু: উৎসবমুখর পরিবেশে লাখো পুণ্যার্থীর ঢল

স্টাফ রিপোর্টার- নয়ন সরকার, নারায়ণগঞ্জ | ২৫ মার্চ, ২০২৬
‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লোহিত্য তুমি আমার পাপ হরণ করো’—এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলার মধ্যবর্তী লাঙ্গলবন্দে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘মহাষ্টমী পুণ্যস্নান’ উৎসব। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ১৯ মিনিটে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের স্নানের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ উপলক্ষে লাঙ্গলবন্দে আয়োজিত এক বিশেষ ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবকে ভিন্ন মাত্রা দিয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। লাঙ্গলবন্দের এই ঐতিহাসিক স্নান উৎসব কেবল একটি ধর্মের মানুষের অনুষ্ঠান নয়, এটি আমাদের বাঙালি সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয়েছে। সরকার পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মো: নজরুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট আবুল কালাম এবং জনাব মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো: রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
উৎসবের লগ্ন অনুযায়ী, বুধবার বিকাল ৫টা ১৯ মিনিটে স্নান শুরু হয়েছে যা চলবে আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টা ৫৯ মিনিট পর্যন্ত। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকের গোয়েন্দা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ২৪ টি ঘাটে আগত হাজার হাজার ভক্তদের সেবায় স্বেচ্ছাসেবক টিম কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু: উৎসবমুখর পরিবেশে লাখো পুণ্যার্থীর ঢল

Update Time : 25 March 2026, 11:48