বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি সময়চক্র, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ নারায়ণগঞ্জ: নিখোঁজের দু'দিন পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক প্রবাস ফেরত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (১২ অক্টোবর, ২০২৫) দুপুরে স্বল্পেরচক এলাকার সমর মাঠ-সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেভাজন হিসেবে নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। নিহত যুবকের নাম সামছুল হক (৩৭)। তিনি পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার বাসিন্দা এবং মো: ইব্রাহিম এর পুত্র। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে সামছুল হক নিখোঁজ ছিলেন। রবিবার সকালে স্থানীয়রা স্বল্পেরচক এলাকার 'সমরক্ষেত্র ৭১' (সমর মাঠ) এর পাশে মুন্না মিয়ার পুকুরে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশন এর একটি দল...
Developed by BDITHOST