ঢাকা 7:15 am, Wednesday, 29 July 2026
শিরোনাম :
মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পুলিশের নাকের ডগায় চলতো মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জ সদরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন পল্লী চিকিৎসককে মারধর, চাঁদা দাবি ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ; যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শণ করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বন্দরে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, এসআই ক্লোজড বন্দরের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত মদনপুরে এস এম আল আমিনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও তবারক বিতরণ। বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”

নারায়ণগঞ্জে নিখোঁজ প্রবাসীর ভাসমান মরদেহ উদ্ধার, বন্ধু আটক

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সময়চক্র, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জ: নিখোঁজের দু’দিন পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক প্রবাস ফেরত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (১২ অক্টোবর, ২০২৫) দুপুরে স্বল্পেরচক এলাকার সমর মাঠ-সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেভাজন হিসেবে নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।
নিহত যুবকের নাম সামছুল হক (৩৭)। তিনি পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার বাসিন্দা এবং মো: ইব্রাহিম এর পুত্র। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে সামছুল হক নিখোঁজ ছিলেন। রবিবার সকালে স্থানীয়রা স্বল্পেরচক এলাকার ‘সমরক্ষেত্র ৭১’ (সমর মাঠ) এর পাশে মুন্না মিয়ার পুকুরে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশন এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন অফিসার সঞ্জয় খান এর নেতৃত্বে কলের জনবল সহ দ্বিতীয় কল গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের পর মরদেহটি সুরতহাল রিপোর্টের জন্য বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বন্দর থানা পুলিশের এস আই জনাব ফারুক মরদেহের পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।
বন্দর থানা সূত্রে জানা যায়, নিহত সামছুল হকের সঙ্গে তার বন্ধু সবুজের মোবাইল ফোন সংক্রান্ত একটি বিষয় নিয়ে বাক-বিতণ্ডা হয়েছিল। এরপর থেকেই সামছুল নিখোঁজ ছিলেন। এই সন্দেহে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বন্ধু সবুজকে (৩০) আটক করেছে। সবুজ একই এলাকার ইয়ানবী মিয়ার ছেলে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের এক বন্ধুকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নারায়ণগঞ্জে নিখোঁজ প্রবাসীর ভাসমান মরদেহ উদ্ধার, বন্ধু আটক

Update Time : 12 October 2025, 8:42