সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চারদিন পর সায়মা আক্তার মীম (২২) নামের এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কাইকারটেক ব্রিজ ডালের ডোবার পাশে স্থানীয়রা তীব্র দুর্গন্ধ পান। পরে কয়েকজন মিলে ডোবার কাছে গিয়ে একটি বস্তা দেখতে পান। তাদের সন্দেহ হলে তারা সঙ্গে সঙ্গে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বস্তাটি উদ্ধার করে খোলার পর ভেতরে এক তরুণীর মরদেহ দেখতে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি ব্যাগে ভরা ছিল এবং তার গলায় দড়ির চিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। মৃতার পরিবার দাবি করছে,...
Developed by BDITHOST