নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এডভোকেট আবুল কালাম সাহেবের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা’র হস্তক্ষেপে দীর্ঘ ২৬ বছর পর বন্দরে মদনপুরে অবস্থিত একতা সমবায় সুপার মার্কেট নামের প্রতিষ্ঠানটি দখল মুক্ত হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সমবায়ীদের মাঝে স্বস্তির নিঃস্বাস এসেছে বলে জানা গেছে। তবে একটি কুচক্রী মহল উল্টো এই ঘটনায় মিথ্যা অপপ্রচার করার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে, স্থানীয়রা, “সময় চক্র'” কে বলেন, এরকম অপপ্রচার থাকবেই,তবে এমপি পুত্র আশা, মাদকের বিরুদ্ধে অভিযান ও একতা সমবায় সুপার মার্কেটটি দখলমুক্ত করায় প্রসংসার দাবিদার হয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তারা আরো বলেন যে, জানামতে, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনের শুধুমাত্র একজন দেশের বাহিরে গেলেও বাকিসব এখানেই আছে! তাদের কেউ কেউ এমপি পুত্র আশা’র নামে অপপ্রচার চালাবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে এমপি পুত্র আশা’র আরো সতর্ক হতে হবে, যাতে করে নিষিদ্ধ সংগঠনের কোন দোসর “বদনাম কিংবা অপপ্রচার” চালানোর সুযোগ না পায়।
উল্লেখ্য থাকে যে, ১৯৯৭ সালে মদনপুর এলাকার ১০১ জন ব্যক্তির উদ্যোগে এই একতা সমবায় সুপার মার্কেটটি গড়ে ওঠে।
টানা ২৬ বছর ধরে নির্বাচন না হওয়া এবং বর্তমান কমিটির বিরুদ্ধে অনিয়ম, দোকান বরাদ্দে দুর্নীতি ও অগ্রিম টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে মার্কেট দখল, ভাঙচুর ও সমবায় আইন লঙ্ঘন করে অবৈধভাবে ভাড়া আদায়ের পাল্টাপাল্টি অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট পক্ষগুলো।








