নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে নারায়ণগঞ্জ বন্দরে লাঙ্গলবন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম এম.পি’র রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বি.এন.পি’র যুগ্ম-আহ্বায়ক আবুল কাউছার আশা।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক খোঁজখবর নেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার আয়োজক, ভক্ত ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজায় কোন প্রকার সমষ্যার সৃষ্টি না হয়, সেদিকে সজাগ থাকতে স্থানীয় নেতাকর্মী ও দায়িত্বরত সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।








